পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায় বাবা হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দুপুরে তাঁর স্ত্রী প্রস্মিতা পাল ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন।
সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভাগ করেছেন অনুপম। তিনি একটি পোস্টে লেখেন, ‘শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।’ অনুপম জানান, আজই তাঁদের কোল আলোকিত করেছে পুত্রসন্তান।
এই পোস্টের মন্তব্যঘরে তারকা দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগী ও সহকর্মীরা। নতুন অতিথির আগমনে ভীষণ উচ্ছ্বসিত অনুপম। তিনি জানান, মা ও ছেলে দুজনেই ভালো আছেন।
প্রসঙ্গত, ২০২১ সালে সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে অনুপম রায়ের বিচ্ছেদ ঘটে। এরপর ২০২৪ সালের মার্চে গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করেন। এবার প্রথমবারের মতো বাবা-মা হলেন এই তারকা দম্পতি।
এদিকে, প্রস্মিতা মা হওয়ার খবরটি আগে থেকেই আড়ালেই রেখেছিলেন। জনসমক্ষে কিছু জানাননি অনুপমও। হঠাৎ বাবা-মা হওয়ার এই সুখবর ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।