সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি যশোরের স্কুলে ছাত্রীকে ধর্ষণ: শিক্ষককে পালাতে সহায়তা, ২ গ্রেফতার
বিনোদন

অনুপম রায়ের কনসার্ট আবারও স্থগিত

অনুপম রায়ের কনসার্ট আবারও স্থগিত, টিকিটধারীদের ফেরত দেওয়া হবে টিকিটের মূল্য।

অনুপম রায়ের কনসার্ট আবারও স্থগিত

রাজধানী ঢাকায় পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট ১ আগস্টের জন্য নির্ধারিত ছিল, কিন্তু এটি আবারও স্থগিত করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, “অনুষ্ঠানটি আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনও গ্রহণ করা হয়েছিল। তবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।”

এতে আরও বলা হয়, “এই আকস্মিক সিদ্ধান্তে হাজারও সংগীতপ্রেমী, টিকিটধারী, শিল্পী, স্পনসর, অংশীদার এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।”

আয়োজকরা জানিয়েছেন, সকল টিকিটধারীদের কেনা টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে। এটি অফিশিয়াল টিকেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন