রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বর্ষপূর্তি উদযাপন: ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উদযাপন উপলক্ষে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

বর্ষপূর্তি উদযাপন: ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকরা জানান, অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো জুলাই আন্দোলনে জন্ম নেওয়া মুক্তি, ঐক্য ও প্রতিবাদের চেতনাকে সংগীতের মাধ্যমে স্মরণ ও উদ্যাপন করা।

এই কনসার্টে পারফর্ম করেছেন আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, নাহিদ অ্যান্ড মিউজিশিয়ানসহ জনপ্রিয় সব ব্যান্ড।

এছাড়া একক শিল্পী হিসেবে গান পরিবেশন করেন আসিফ আকবর, র‍্যাপার সেজান, পারশা মাহজাবীন ও কাজী আহনাফ তাহমীদ।

অনুষ্ঠানটি বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে শুরু হয় ৪টায়। বৃষ্টি উপেক্ষা করে দর্শকরা অনুষ্ঠানে অংশ নেন এবং আনন্দ উপভোগ করেন।

বিজ্ঞাপন