বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
জাতীয়

জুলাই স্মৃতি জাদুঘর আজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

আজ থেকে খুলছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দর্শনার্থীদের জন্য প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছে।

জুলাই স্মৃতি জাদুঘর আজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বেলা ১১টায় প্রবেশের সময় শুরু হলেও, প্রথম দিন হিসেবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই দর্শনার্থীরা লাইনে দাঁড়াতে শুরু করেন।

জাদুঘরের কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের জন্য প্রবেশের সময়কে বিভিন্ন স্লটে ভাগ করা হয়েছে। প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী জাদুঘরের মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন।

অনলাইন বুকিং ব্যবস্থা ছাড়াও, জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। আজকের প্রথম দিনের জন্য ৯০০টি টিকিট গতকাল বিক্রি হয়ে গেছে।

প্রতিদিন তিনটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মর্নিং স্লটে বেলা ১১টা থেকে দুপুর ১টা, মিড ডে স্লটে দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং ইভিনিং স্লটে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরটি ঘুরে দেখতে পারবেন।

টিকিটের গায়ে উল্লিখিত সময়ের মধ্যেই মূল ভবনে প্রবেশ করা যাবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করতে গণভবনে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

বিজ্ঞাপন