শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
বিনোদন

রুনা লায়লার ৬০ বছর পূর্তি উদযাপন অস্ট্রেলিয়ায়

রুনা লায়লার ৬০ বছর পূর্তি উদযাপন অস্ট্রেলিয়ায় কনসার্টের মাধ্যমে হবে।

রুনা লায়লার ৬০ বছর পূর্তি উদযাপন অস্ট্রেলিয়ায়

বিশ্বজুড়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হচ্ছে।

‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’ শিরোনামের এই কনসার্টটি আগামী ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে। বরেণ্য শিল্পী রুনা লায়লার সঙ্গে পারফর্ম করবে ইমন চৌধুরীর ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’।

কনসার্টের আয়োজক অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনক (এবিসিএক্স) ইতিমধ্যে এই অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে। রুনা লায়লা এক ভিডিওবার্তায় কনসার্টে গান পরিবেশন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

রুনা লায়লা জানান, তিনি প্রায় একদশক পর অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন এবং মেলবোর্নে এটি তাঁর প্রথম কনসার্ট। তিনি বলেন, ‘অনেক বছর পর অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে। এবারের কনসার্ট দুটি খুব বড় পরিসরে হচ্ছে। দর্শকের পছন্দের গান গাইব। আমি আশাবাদী, ভালো কিছু হবে।’

এছাড়া, ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ নাইট’ শিরোনামের আরও একটি কনসার্ট অনুষ্ঠিত হবে, যেখানে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনি ছাড়াও পারফর্ম করবেন পিন্টু ঘোষ।

ইমন চৌধুরী বলেন, “অস্ট্রেলিয়ার এই কনসার্ট নিয়ে আমরা খুবই এক্সাইটেড। অসাধারণ ভেন্যুতে সাজানো হয়েছে এই আয়োজন। দর্শকদের প্রিয় গানগুলো পরিবেশন করার ইচ্ছে আছে।”

অনলাইনে এই কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজকরা জানান, এটি একটি সাধারণ কনসার্ট নয়, বরং একটি স্মরণীয় মিউজিক্যাল অভিজ্ঞতা হতে যাচ্ছে।

বিজ্ঞাপন