রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০
বিনোদন

২৪ জুলাই রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে

২৪ জুলাই রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে তাকে সম্মাননা প্রদান করা হবে।

২৪ জুলাই রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে

কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে শ্রদ্ধা জানাতে বিশেষ এক আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বরেণ্য এই শিল্পীকে সম্মাননা প্রদান করা হবে।

একই অনুষ্ঠানে রুনা লায়লা পরিবেশন করবেন নিজের জনপ্রিয় কিছু গান। শিল্পকলা একাডেমি জানিয়েছে, অনুষ্ঠানের টিকিটের শুভেচ্ছা মূল্য তিনটি শ্রেণিতে নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণির টিকিটের দাম ৫ হাজার টাকা, দ্বিতীয় শ্রেণির ৩ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণির টিকিটের দাম ২ হাজার টাকা।

টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে। টিকিট সংগ্রহের জন্য আগামী ২২ ও ২৩ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সরাসরি যোগাযোগ করা যাবে অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের প্রশাসনিক ভবনের নিচতলায়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গত বছর থেকে দেশবরেণ্য শিল্পীদের সম্মাননা দিয়ে আসছে শিল্পকলা একাডেমি। এর আগে এই আয়োজনে সম্মাননা পান কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী।

বিজ্ঞাপন