রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
শিক্ষা

শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করছে শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম ২০২৬। আবেদন করতে হবে ১৩ সেপ্টেম্বরের মধ্যে।

শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি

বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান ও দক্ষ শিল্পীদের বাছাই করে তালিকাভুক্ত করতে ‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম ২০২৬’ আয়োজন করছে।

এ কার্যক্রমে অংশগ্রহণ করতে আগ্রহী ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী শিল্পীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, যা ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়া যাবে।

আবেদনকারীদের জন্য বিস্তারিত তথ্য ও আবেদন ফরম বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওয়েবসাইট এবং ফেসবুক পেজে পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ করে মুহাম্মদ আনিসুর রহমান, প্রোগ্রাম অফিসার, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা- এ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্রের খামের ওপর ‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’, আবেদনকারীর নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং যেকোনো ধরনের সুপারিশ তালিকাভুক্তির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

প্রত্যেক আবেদনকারী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশ নিতে পারবেন। ১৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নজরুলসংগীত, শাস্ত্রীয় সংগীত, তিন কবির গান এবং আধুনিক গান ও সম্মিলিত সংগীত দল থেকে নির্বাচন করা হবে। ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লোকসংগীত, রবীন্দ্রসংগীত, আবৃত্তি বা উপস্থাপনা এবং সম্মিলিত আবৃত্তি দল থেকে নির্বাচন হবে। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য ও দলীয় নৃত্য থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন