শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

গোড়াদিঘার নারীদের জীবনযাত্রায় পরিবর্তন এনেছে স্যানিটারি ন্যাপকিন প্রকল্প

গোড়াদিঘা গ্রামের নারীদের জীবনযাত্রায় স্যানিটারি ন্যাপকিন প্রকল্পের মাধ্যমে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।

গোড়াদিঘার নারীদের জীবনযাত্রায় পরিবর্তন এনেছে স্যানিটারি ন্যাপকিন প্রকল্প

কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রামে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার শুরু হওয়ার ফলে নারীদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এই গ্রামের অধিকাংশ নারী মাসিকের সময় পুরোনো কাপড় ও তুলা ব্যবহার করতেন, যা স্বাস্থ্যঝুঁকির কারণ ছিল।

‘নিরাপদ পিরিয়ড, সবার অধিকার’ কর্মসূচির আওতায় সান কমিউনিকেশনস লিমিটেডের উদ্যোগে এবং ওএনজেড সলিউশনসের সহযোগিতায় বিশেষ আনন্দ মেলার আয়োজন করা হয়। মেলা সংলগ্ন নদীর ঘাটে নারীদের মাসিক স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকের পরামর্শ দেওয়া হয় এবং বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

স্থানীয় ফার্মেসির মালিক ও কর্মীদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া, ফার্মেসিতে আসা মানুষদের সচেতন করতে বিশেষ বার্তাসংবলিত ব্যাগ বিতরণ করা হয়।

স্থানীয় সংস্কৃতি ও বিনোদনের মাধ্যমে স্বাস্থ্যবিধির বার্তা পৌঁছে দিতে সাপ-লুডুর মতো জনপ্রিয় খেলার মাধ্যমে অনিরাপদ মাসিক ব্যবস্থাপনার স্বাস্থ্যঝুঁকি তুলে ধরা হয়।

‘স্টেসেইফ গার্ল’ প্রকল্পের মাধ্যমে নারীরা বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারেন। তিন মাস পর অর্ধেক দামে ন্যাপকিন পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

স্টেসেইফের হেড অব মার্কেটিং নয়ন রায় বলেন, “কোনো গ্রামের মেয়েরা যদি স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে না জানে, সেটি শুধু স্বাস্থ্যঝুঁকি নয়, সমান সুযোগ পাওয়ার ক্ষেত্রেও বড় বাধা।”

সান কমিউনিকেশনসের গ্রুপ কপি হেড রিয়াজুল আলম শাওন জানান, গোড়াদিঘার নারীরা বছরের পর বছর বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি নিয়ে জীবনযাপন করছিলেন, তাই তাদের জন্য স্থায়ী পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়।

উদ্যোগটির কয়েক মাস পর গোড়াদিঘার নারীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন