বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নতুন একটি গান প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। গানটির শিরোনাম ‘সে আমার সন্তান’ এবং এটি সমাজে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
গানটির কথা লিখেছেন জাকিউল হাই দিপু, সুর করেছেন কাজী শুভ এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব। আগামী ১ ডিসেম্বর, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের (৩ ডিসেম্বর) প্রাক্কালে কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।
কাজী শুভ বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের জীবনেরই অংশ। এ ভাবনা থেকেই গানটি তৈরি করেছি।” তিনি আশা প্রকাশ করেন যে, এই গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং তাদের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।
উল্লেখ্য, কাজী শুভ দীর্ঘ ৯ বছর পর সম্প্রতি নতুন একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’ প্রকাশ করেছেন, যা ধ্রুব মিউজিক স্টেশন থেকে মুক্তি পেয়েছে। এর আগে তার আরও ৫টি অ্যালবাম প্রকাশিত হয়েছিল।
শিল্পীর জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘সোনা বউ’, ‘মন পাঁজরে’, ‘ভুলিয়া না যাইয়ো’ এবং ‘এতো কাছে’ উল্লেখযোগ্য।