শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

কাজল আরিফের নতুন সঙ্গীতকর্ম ‘কেমন ভালোবাসো বন্ধু’ প্রকাশিত

কাজল আরিফের নতুন আঙ্গিকে ‘কেমন ভালোবাসো বন্ধু’ গানটি প্রকাশিত হয়েছে এটিএন ফোক স্টুডিও থেকে।

কাজল আরিফের নতুন সঙ্গীতকর্ম ‘কেমন ভালোবাসো বন্ধু’ প্রকাশিত

এটিএন ফোক স্টুডিও থেকে নতুন আঙ্গিকে প্রকাশ পেল সংগীতশিল্পী কাজল আরিফের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো বন্ধু’। গানটির কথা লিখেছেন হুমায়ুন কবীর এবং সুরকার হিসেবে আছেন মান্নান মোহাম্মদ। নতুন সংগীত আয়োজন করেছেন সানি মোহাম্মদ।

কাজল আরিফ এ বিষয়ে বলেন, “আমি খুবই খুশি ও আনন্দিত। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার, সংগীত পরিচালক মান্নান মোহম্মদের সুরে ও তত্ত্বাবধানে নতুন করে ‘কেমন ভালোবাসো বন্ধু’ গাইতে পেরে।”

গানটি সম্প্রতি এটিএন ফোক স্টুডিওতে প্রকাশিত হয়েছে। এর আগে, ২০২৩ সালে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছিল। সেই সময় সংগীত পরিচালনা করেছিলেন সালমান জাইম এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন সৌমিত্র ঘোষ ইমন।

গানটি তখন শ্রোতাদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। উল্লেখ্য, কাজল আরিফ দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন। ২০১৩ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ বাজারে আসে। এরপর থেকে তিনি নিয়মিত গান করছেন এবং শ্রোতাদের মাঝে তাঁর গানগুলো বেশ সমাদৃত হয়েছে।

তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাসো বন্ধু’ এবং ন্যান্সির সঙ্গে দ্বৈত গান ‘বর্ষাবরণ’।”

বিজ্ঞাপন