শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাহেদ মারা গেছেন

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন।

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাহেদ মারা গেছেন

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও গাছ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩ বছর।

শেখ সাহেদ দীর্ঘ চার বছর ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছিলেন। তার জানাজা বাদ আসর গোপীবাগের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গাছ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ ‘রোকযানা’ নামে খ্যাত। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে তার প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয়, এরপর তিনি আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন।

বিজ্ঞাপন