শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর শেষ অধ্যায় মুক্তি পেল

‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের শেষ অধ্যায় মুক্তি পেল, দর্শকদের জন্য বিশেষ অফার ঘোষণা।

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর শেষ অধ্যায় মুক্তি পেল

দেশের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ চ্যাপ্টারে প্রবেশ করেছে। টানা ১৭ মাস প্রচারের পর, সিরিজটির ‘সিজন ৫’র শেষ অধ্যায় ‘চ্যাপ্টার ১৭ (পার্ট এ)’ এখন বঙ্গ’র অ্যাপ ও ওয়েবসাইটে এক্সক্লুসিভলি দেখা যাচ্ছে।

নির্মাতা কাজল আরিফিন অমির পরিচালনায় এই সিরিজের শেষ অধ্যায় দর্শকদের জন্য বিশেষ আবেগের। কাবিলা, নেহাল, পাশা ভাই, ও হাবুর মতো চরিত্রগুলো দর্শকদের জীবনের অংশ হয়ে উঠেছিল। সিরিজটির শেষ অধ্যায় নিয়ে নির্মাতার অনুভূতি জানিয়ে অমি বলেন, “আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জার্নিটা অবশেষে শেষ হলো।”

বঙ্গ’র ডিরেক্টর ও সিরিজটির প্রযোজক মুশফিকুর রহমান মনজু জানান, “একটি সিরিজকে ১৭ মাস ধরে দর্শকদের ভালোবাসার শীর্ষে ধরে রাখা একটি বিরল অর্জন।” তিনি সিরিজটির টিমের প্রতি গর্ব প্রকাশ করেন।

সিরিজটির শেষ অধ্যায় মুক্তির সাথে সাথে বঙ্গ একটি বিশেষ অফার ঘোষণা করেছে। ব্যাচেলর পয়েন্ট সিজন-৫-এর সিজন পাসধারীরা পুরো চ্যাপ্টারটি ফ্রিতে দেখতে পারবেন। নতুন দর্শকরা ১২টি এপিসোড ৬০ টাকার বদলে মাত্র ৫০ টাকায় উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন