জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে নতুন চমক যুক্ত হয়েছে। সিজনের ১৫তম চ্যাপ্টারে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ নিয়ে হাজির হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।
হাসানের চরিত্র দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গ অ্যাপে মুক্তি পাওয়া এই চ্যাপ্টারে তার উপস্থিতি গল্পে নতুন মাত্রা যোগ করেছে।
এছাড়া, নতুন চ্যাপ্টারে ‘কাজী ভাই’ নামের আরেকটি চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন।
অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু এবং আবদুল্লাহ রানা সহ অন্যান্য শিল্পীরাও এই সিজনে রয়েছেন। ধারাবাহিকটি পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন কাজল আরেফিন অমি।
‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যানেল আইয়ের পর্দায় এবং ইউটিউবে বুম ফিল্মসের চ্যানেলে প্রচারিত হচ্ছে।