বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

নাট্যকার মারুফ হোসেন সজীবের মৃত্যু

নাট্যকার মারুফ হোসেন সজীব মঙ্গলবার সকালে মারা গেছেন।

নাট্যকার মারুফ হোসেন সজীবের মৃত্যু

নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় রাজধানীর উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সহকর্মী ও অভিনয়শিল্পীরা। তারা জানান, বাদ জোহর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে সজীবের জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, হৃদরোগের সমস্যায় ভুগছিলেন সজীব। কয়েক মাস আগে তার হার্টের ওপেন সার্জারি করা হয় এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। তবে মঙ্গলবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ নির্মাতা।

মারুফ হোসেন সজীব নিজের গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। তিনি নিজেই গল্প লিখে নাটক নির্মাণ করতেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘জলকৌড়ি’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।”

বিজ্ঞাপন