রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র সিদ্ধার্থ

মিমি চক্রবর্তী আগামী ডিসেম্বর মাসে বিয়ে করতে যাচ্ছেন। পাত্র সিদ্ধার্থ, ভারতীয় নৌ বাহিনীতে কর্মরত।

মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র সিদ্ধার্থ

জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী আগামী ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে জানা যাচ্ছে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে তাঁর বিয়ের অনুষ্ঠান।

এদিকে, মিমির সহকারী এই বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকার করেছেন। তবে টলিউডের অন্দরমহলে বিয়ের গুঞ্জন চলছে। জানা গেছে, মিমির পাত্রের নাম সিদ্ধার্থ, যিনি ভারতীয় নৌ বাহিনীতে কর্মরত।

মিমি চক্রবর্তী জলপাইগুড়ির মেয়ে। তিনি প্রথমে মডেল হিসেবে শোবিজে প্রবেশ করেন এবং ২০১০ সালে ধারাবাহিক ‘গানের ওপারে’-তে পুপে চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন।

মিমি এর আগে কখনোই বিয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি সামাজিকমাধ্যমে এক অনুরাগীর প্রশ্নের জবাবে তাঁর মন্তব্য জল্পনা বাড়িয়ে দিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, মিমির বিয়ের নিমন্ত্রণপত্র বিলি করার কাজও চলছে। অভিনেত্রীর ঘনিষ্ঠদের বিশ্বাস, শিগগিরই এই বিষয়ে তিনি নিজেই কোনো ঘোষণা দেবেন।

বিজ্ঞাপন