শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

২২ বছর বয়সে প্রয়াত ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকে শোক প্রকাশ

মৃত্যুবরণ করেছেন ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিক, বয়স মাত্র ২২ বছর।

২২ বছর বয়সে প্রয়াত ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকে শোক প্রকাশ

মাত্র ২২ বছর বয়সেই থেমে গেলেন বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিক। জন্মগত জটিল হৃদরোগে ভুগতে থাকা এই সুন্দরী ৭ সেপ্টেম্বর সোমবার মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সৌন্দর্য প্রতিযোগিতা পরিচালনাকারী সংস্থা ‘মিশন অস্ট্রিয়া’।

২০২৪ সালে ‘মিস অস্ট্রিয়া’ খেতাব জেতার পর থেকে লুসিয়া তাঁর মাথায় এই মুকুট ধারণ করে ছিলেন। মৃত্যুর আগে নতুন কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত না হওয়ায় তিনি এই খেতাবের অধিকারী ছিলেন। লুসিয়ার বিদায়ে শোক প্রকাশ করেছে সংগঠনটি।

লুসিয়ার জীবন কেবল সৌন্দর্যের মুকুটেই সীমাবদ্ধ ছিল না। জন্মের পর থেকেই তিনি হৃদরোগের সঙ্গে লড়াই করেছেন। শৈশবে একাধিক শারীরিক জটিলতার মুখোমুখি হওয়ার পর তাঁর প্রথম অস্ত্রোপচার হয়েছিল।

নিজের অসুস্থতা কখনো আড়াল করেননি লুসিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের সংগ্রামের গল্প শেয়ার করতেন। চিকিৎসকদের প্রচেষ্টার কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছিলেন।

অন্য শিশুদের মতো খেলাধুলা করতে না পারলেও, সেই সীমাবদ্ধতা তাঁকে আরও শক্তিশালী করে তুলেছিল। সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে তুলে ধরতে পেরেছিলেন।

লুসিয়ার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি, তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন হৃদরোগজনিত সমস্যায় চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে অস্ট্রিয়ার হৃদরোগে আক্রান্ত শিশুদের সহায়তাকারী সংগঠন ‘হার্জকিন্ডার অস্ট্রিয়া’।

‘মিশন অস্ট্রিয়া’ জানিয়েছে, লুসিয়াকে সবসময় একজন চমৎকার ও সাহসী তরুণী হিসেবেই মনে রাখা হবে।

বিজ্ঞাপন