মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

ভেনিসে হামলা-লাঞ্ছনার ঘটনায় মামলা করলেন আজমেরী হক বাঁধন

ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

ভেনিসে হামলা-লাঞ্ছনার ঘটনায় মামলা করলেন আজমেরী হক বাঁধন

বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন হামলা ও লাঞ্ছনার ঘটনায় ইতালির ভেনিসে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে মামলাটি দায়ের করা হয়।

মামলা দায়েরের সময় বাঁধন প্রায় তিন ঘণ্টা থানায় অবস্থান করেন। ভিডিওতে যাদের উপস্থিতি দেখা গেছে, তাদের সবার বিরুদ্ধেই মামলাটি করা হয়েছে।

মামলা দায়েরের সময় মিলান কনস্যুলেট অফিসের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। বাঁধন তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, মামলাটি না করা পর্যন্ত তিনি ভেনিস ছাড়বেন না।

তিনি আরও জানান, সোমবারের ঘটনার পর ইতালির পুলিশ তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে এবং বর্তমানে তিনি ভেনিসেই অবস্থান করছেন।

উল্লেখ্য, সোমবার রাতে ভেনিসে বাঁধনকে লাঞ্ছিত করার একটি ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপন