ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। এই সম্মানজনক পুরস্কারটি তিনি পেয়েছেন ‘দ্য মাপাট শো’র জন্য ‘আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি স্পেশাল (প্রি-রেকর্ডেড)’ বিভাগে।
৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পিকক থিয়েটারে অনুষ্ঠিত ‘ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। এবারের অনুষ্ঠানে ব্যাড বানি এবং অক্টাভিয়া স্পেন্সারও প্রথমবারের মতো এমি জিতেছেন।
র্যাপার ব্যাড বানি ‘দ্য অ্যাপল মিউজিক সুপার বোল এলএক্স হাফটাইম শো স্টারিং ব্যাড বানি’র জন্য ‘আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি স্পেশাল (লাইভ)’ বিভাগে পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, এই বিশেষ শোটি একাই ৭টি পুরস্কার অর্জন করেছে।
অন্যদিকে, অস্কারজয়ী অভিনেত্রী অক্টাভিয়া স্পেন্সার ‘লস্ট উইমেন অব আলাস্কা’র জন্য ‘আউটস্ট্যান্ডিং ন্যারেটর’ বিভাগে প্রথমবার এমি পেয়েছেন।
এবারের ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের মূল পর্ব আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর পূর্বে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের দ্বিতীয় পর্ব।