কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত চার তারকা হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসে’ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির প্রশংসা অর্জন করেছে। সম্প্রতি গোল্ডস্যান্ডস গ্রুপের এই হোটেলে অবস্থানকালে দীঘি হোটেলের পরিবেশ, আতিথেয়তা এবং সেবার মানের প্রশংসা করেন।
দীঘি সাংবাদিকদের বলেন, "কক্সবাজার নিজেই একটা ব্র্যান্ড। কক্সবাজার নামটাই ব্র্যান্ড এবং আমরা যখন বিভিন্ন দেশে যাই, তখন কক্সবাজারের নামটাই বলি।" তিনি কক্সবাজারের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে বলেন, "এটি আমার অন্যতম প্রিয় জায়গা। ছোটবেলায় প্রায় ১২ থেকে ১৪ বার এখানে এসেছি।"
হোটেল সম্পর্কে তিনি জানান, "বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলে আসার পরিকল্পনা ছিল। গোল্ডস্যান্ডস গ্রুপের সাথে আমার পরিচয় রয়েছে, তাই এখানে আসা। আমি এখানে অনেক সুন্দর কনটেন্ট তৈরি করেছি।"
দীঘি কক্সবাজারের শুঁটকি ও সি-ফুডের প্রশংসা করে বলেন, "এখানে আসলে আমি ফ্রেশ সি-ফুড পাই। বে হিলসের খাবার খুব মজা।" তিনি আরও বলেন, "আমি একেক দিন একেক মেন্যু ট্রাই করছি।"
অভিনেত্রী জানান, পাবলিক ফিগার হিসেবে পর্যটক এলাকায় যাওয়ার সময় ভিড় নিয়ে চিন্তিত থাকেন, তবে এবার তিনি বিচে গিয়ে উপভোগ করেছেন। তিনি বলেন, "আমি যদি বিচে যাই, খুব সকালে যাই যেন ভিড় না হয়।"
দীঘি হোটেলের সেবার মান নিয়ে বলেন, "যখন ফোন দিয়েছি রুম সার্ভিস, তখনই এসেছে। তারা ২০ মিনিটের আগেই খাবার দেওয়ার চেষ্টা করে। এই যে স্নেহ এবং যত্ন, এটি আমার খুব ভালো লেগেছে।"
তিনি বলেন, "গোল্ডস্যান্ডস গ্রুপের আরও অনেকগুলো হোটেল রয়েছে। আমি বাকি দুইটাতেও এসে হলিডে করতে আসবো।"