সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
বিনোদন

শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন আহমেদ

সিডনিতে শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নেন তাসকিন আহমেদ।

শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন আহমেদ

অস্ট্রেলিয়ার সিডনিতে এক ঘরোয়া আয়োজনে দেখা মিলেছে ঢালিউড চিত্রনায়িকা শাবনূর এবং টাইগার পেসার তাসকিন আহমেদকে। দুই অঙ্গনের পরিচিত মুখের হাসিমুখের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়, যা ভক্তদের নজর কাড়ে।

বর্তমানে সিডনিতে পরিবারের সঙ্গে বসবাস করছেন শাবনূর। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করার পর ছুটি কাটাতে সিডনিতেই অবস্থান করছেন তাসকিন। শাবনূর তাসকিনকে তার ভাইয়ের বাসায় আমন্ত্রণ জানান।

তাসকিন সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সঙ্গে ছবি প্রকাশ করে জানান, তাদের সন্ধ্যা বেশ আনন্দময় কাটে, বিশেষ করে বারবিকিউ পার্টিটি ছিল উপভোগ্য।

শাবনূরও সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানান, প্রিয় ক্রিকেটারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে দারুণ সময় কাটিয়েছেন। তিনি তাসকিনকে দেশের গর্ব বলে উল্লেখ করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

বিজ্ঞাপন