শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

জেমসের সঙ্গে রূপমের সাক্ষাৎ, সিডনিতে উচ্ছ্বাসিত দুই রক তারকা

জেমস ও রূপমের সাক্ষাৎ, সিডনিতে একসাথে পারফর্ম করবেন তারা।

জেমসের সঙ্গে রূপমের সাক্ষাৎ, সিডনিতে উচ্ছ্বাসিত দুই রক তারকা

দুই বাংলার দুই রক তারকা নগরবাউল জেমস এবং ‘ফসিলস’ ব্যান্ডের রূপম ইসলাম বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। তারা একই মঞ্চে পারফর্ম করবেন। শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

সিডনিতে পৌঁছানোর পর জেমসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রূপম ইসলাম। সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন রূপম। সেখানে জেমসকে নিজের ‘গুরু’ অভিহিত করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

রূপম ইসলাম ভিডিওতে বলেন, “জয় রক এবং জয় গুরু! আবার দ্যাখা হল। গানও হবে। সিডনি— আসছো তো সবাই?” তিনি জেমসের প্রতি নিজের মুগ্ধতা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

জেমসও রূপমের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন। সাক্ষাতে তারা একে অপরের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ার স্মৃতি তুলে ধরেন।

রূপম জানান, জেমস তাকে ঢাকায় ঘুরিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই ঘুরা এখনও হয়নি। এ বিষয়ে রূপম বলেন, “আত্মগোপনে করে মানুষ থাকেন তো। পাওয়া-ই যায় না।” জেমস হাস্যরসের মাধ্যমে বলেন, “না, এবার সময় পাওয়া যাচ্ছে, কথা হবে, ঘোরা হবে।”

সাক্ষাতের সময় রূপম জেমসের কাছে আশীর্বাদও চান। তিনি বলেন, “মহাগুরু তেমন হাসেন না, কিন্তু আমাকে দেখে হাসি থামে না।”

বিজ্ঞাপন