শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বিনোদন

জেমসের বিরুদ্ধে হোটেলকাণ্ডে অভিযোগের জবাব দিলেন রকস্টার

জেমস হোটেলকাণ্ডে অভিযোগের জবাব দিলেন। তিনি বলেন, এটি বড় কোনো বিষয় নয়।

জেমসের বিরুদ্ধে হোটেলকাণ্ডে অভিযোগের জবাব দিলেন রকস্টার

ইতালির রোমে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে 'হোটেলকাণ্ডে' সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশি রকস্টার জেমস ও তাঁর সফরসঙ্গীরা। অভিযোগ উঠেছে, তাঁরা হোটেল রুম নোংরা ও অগোছালো রেখেই বের হয়ে গেছেন।

হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজক প্রতিনিধির কথোপকথনের স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হয়েছে যে, জেমস ও তাঁর টিম রুম নোংরা রেখেই হোটেল ছেড়েছেন। এর ফলে তাঁদের ২০০ ইউরো জরিমানা পরিশোধ করতে হবে।

এ বিষয়ে জেমস বলেন, 'অভিযোগটি ৫৪৯ নম্বর রুম সংশ্লিষ্ট। রুমটিতে আমাদের একজন অতিথি গিটারিস্ট ছিলেন। নিয়ম কিন্তু সবসময় হোটেল থেকে ক্লিনিং করা। ইয়াং ছেলে, তারা হয়তো পরিষ্কার করেনি। কিন্তু এটি এমন কোনো বড় বিষয় নয়।'

তিনি আরও বলেন, 'হোটেল কর্তৃপক্ষ যদি সত্যিই ২০০ ইউরো জরিমানা করে, তাহলে এটি বড় কোনো ফাইন নয়।'

গায়কের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন অভিযোগ করেন, 'হোটেল থেকে বের হওয়ার সময় তারা (হোটেল কর্তৃপক্ষ) দেখেছেন, সব তো হোটেলে আছে।'

রবিন জানান, যে রুম নিয়ে অভিযোগ করা হয়েছে, সেখানে জেমস ছিলেন না। তিনি জানান, হোটেলের ৪টি রুমে তাঁরা ছিলেন এবং জেমস ৩৪৫ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।

জেমস সামাজিকমাধ্যমে অপতথ্য ছড়ানোর বিষয়ে বলেন, 'এটা নিয়ে এত বড় কোনো ইস্যু করার দরকার নেই।'

বিজ্ঞাপন