বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যুতে শোকের ছায়া

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীব মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যুতে শোকের ছায়া

তরুণ চিত্রনাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সহকর্মী নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। নির্মাতা আশিকুর রহমান সামাজিকমাধ্যমে জানান, সজীব হার্টের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

আজ বাদ জোহর সজীবের জানাজা অনুষ্ঠিত হবে এবং তাঁর মরদেহ রাজধানীর উত্তরা ১২নং সেক্টর কবরস্থানে দাফন করা হবে।

মারুফ হোসেন সজীব নাট্যাঙ্গনের একজন আলোচিত নির্মাতা ছিলেন। তিনি নিজেই গল্প লিখতেন এবং নির্মাণ করতেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি শ্রেষ্ঠ নাট্যকার ও শ্রেষ্ঠ নাট্যপরিচালক হিসেবে বেশকিছু সম্মাননায় ভূষিত হয়েছেন।

সজীবের নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দুজন দুজনার’ প্রভৃতি। ২০২৪ সালের অমর একুশে বইমেলায় ‘অলিতে গলিতে’ নামে তাঁর একটি গল্পের বই প্রকাশিত হয়।

বিজ্ঞাপন