ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪৫ সেকেন্ডের এই ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
ভিডিওতে পাভেল অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল জানান, ভিডিওতে থাকা ওই নারী তাঁর বান্ধবী এবং তাদের সম্পর্কের বাইরে কিছু নেই।
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশগ্রহণ করে দুই বাংলায় পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।
পাভেলের অভিনয়-যাত্রা শুরু হয় নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটক দিয়ে। তবে তাঁর ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয় কাজল আরেফিন অমি পরিচালিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এতে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।