বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

স্টেপ ফুটওয়্যারে নুসরাত ফারিয়ার নতুন টিভিসি প্রকাশ

স্টেপ ফুটওয়্যার নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া অভিনয় করেছেন।

স্টেপ ফুটওয়্যারে নুসরাত ফারিয়ার নতুন টিভিসি প্রকাশ

দেজনপ্রিয় পাদুকা প্রস্তুতকারী ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার তাদের নতুন টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) নিয়ে এসেছে, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ সম্পন্ন হয়। এতে নুসরাত ফারিয়ার সাথে আরও কয়েকজন জনপ্রিয় মডেল ও তারকা শিল্পী অংশগ্রহণ করেছেন।

বিজ্ঞাপনটির কাজের অভিজ্ঞতা শেয়ার করে নুসরাত ফারিয়া বলেন, "স্টেপ ফুটওয়্যারের মতো জনপ্রিয় একটি দেশীয় ব্র্যান্ডের নতুন টিভিসিতে কাজ করতে পেরে সত্যিই আনন্দিত।" তিনি আরও জানান, বিজ্ঞাপনটিতে তরুণ প্রজন্মের আধুনিকতা ও স্বাচ্ছন্দ্য চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির জানান, ব্র্যান্ডটি সবসময় ক্রেতাদের রুচি ও সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে মানসম্মত ফুটওয়্যার উপহার দিয়ে আসছে। নতুন পণ্যগুলো তরুণ প্রজন্মের ফ্যাশন-সচেতনতা ও দৈনন্দিন স্বাচ্ছন্দ্যকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা উজ্জ্বল রহমান। বিজ্ঞাপনের সার্বিক ব্যবস্থাপনা ও রূপায়নের দায়িত্বে ছিল দেশের ঐতিহ্যবাহী বিজ্ঞাপনী সংস্থা ‘অ্যাড সাইন’।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই এই টিভিসিটি দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচার শুরু হবে।

বিজ্ঞাপন