মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

চুল-দাড়ি কেটে ‘সেরা নাচিয়ে’ হলেন রিতেশ পাল

রিতেশ পাল ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ সিজন ৫-এর শিরোপা জিতে মায়ের জন্য বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন।

চুল-দাড়ি কেটে ‘সেরা নাচিয়ে’ হলেন রিতেশ পাল

ভারতের ছত্তিশগড় রাজ্যের ১৯ বছর বয়সী রিতেশ পাল সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর শিরোপা জিতেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তিনি এবং তাঁর কোরিওগ্রাফার প্রতীক উতেকর এই খেতাব অর্জন করেন।

গ্র্যান্ড ফিনালেতে রিতেশের প্রতিদ্বন্দ্বিতা ছিল দীপালি বোরকার, প্রথমেশ মানে, আনশিকা ধারা ও গীতাঞ্জলি মারওয়াহার সঙ্গে। বিচারক কারিশমা কাপুর, জাভেদ জাফরি, গীতা কাপুর ও টেরেন্স লুইস চূড়ান্ত পর্বের পর রিতেশকে বিজয়ী ঘোষণা করেন।

বিজয়ী হিসেবে রিতেশ ১৫ লাখ রুপি পুরস্কার হিসেবে পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ লাখ টাকারও বেশি। বিজয়ের পর উচ্ছ্বসিত রিতেশ জানান, নাচ তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা এবং এই শিরোপা জয় তাঁর কাছে রূপকথার মতো।

রিতেশ বিচারকদের সঠিক দিকনির্দেশনা এবং তাঁর কোরিওগ্রাফার প্রতীকের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজয়ের অর্থ তিনি তাঁর মায়ের জন্য একটি পাকা বাড়ি নির্মাণের স্বপ্ন দেখছেন।

রিতেশ জানান, বাড়ির নাম তিনি ‘হরিদর্শন’ রাখবেন। বাড়ি তৈরির জন্য আরও কিছু অর্থের প্রয়োজন থাকায় ধীরে ধীরে তা জমাবেন বলেও উল্লেখ করেন।

বিজ্ঞাপন