শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

অ্যাভেঞ্জার্স: ডুমসডে মুক্তির আগে ‘এন্ডগেম এনকোর’ ও ‘মিউটিনি’

অ্যাভেঞ্জার্স: ডুমসডে মুক্তির আগে ‘এন্ডগেম এনকোর’ ও জেসন স্ট্যাথামের ‘মিউটিনি’ মুক্তি পাচ্ছে।

অ্যাভেঞ্জার্স: ডুমসডে মুক্তির আগে ‘এন্ডগেম এনকোর’ ও ‘মিউটিনি’

মার্ভেল ভক্তদের জন্য অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে, কারণ আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর আগে ২৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তির পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে পুনঃমুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’।

এটি শুধুমাত্র পুরোনো সিনেমার পুনঃমুক্তি নয়, বরং এতে যুক্ত হচ্ছে প্রায় চার মিনিটের নতুন দৃশ্য। ফলে সিনেমাটির মোট দৈর্ঘ্য দাঁড়াবে ১৮৫ মিনিট। নতুন ফুটেজের মধ্যে থাকবে অতিরিক্ত একটি শেষ দৃশ্য এবং নতুন ভূমিকা, যা ‘এন্ডগেম’ ও ‘ডুমসডে’র মধ্যে যোগসূত্র তৈরি করবে।

টনি স্টার্কের আত্মত্যাগ, নাতাশার আত্মবলিদান এবং ক্যাপ্টেন আমেরিকার হাতে মজলনির ফিরে আসার মতো স্মরণীয় মুহূর্তগুলো আবার বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। মুক্তির আগে ‘এন্ডগেম এনকোর’-এর ট্রেলারও ব্যাপক সাড়া ফেলেছে, প্রথম ২৪ ঘণ্টায় এর ভিউ ৭৭ মিলিয়ন ছাড়িয়েছে।

একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন অ্যাকশন থ্রিলার ‘মিউটিনি’। জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে পরিচালিত এই সিনেমায় স্ট্যাথামের সঙ্গে অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস, রোল্যান্ড মোলার, এবং অ্যাড্রিয়ান লেস্টার।

স্ট্যাথাম সিনেমাটিতে কোল রিড চরিত্রে অভিনয় করেছেন, যিনি নিউইয়র্ক পুলিশের সাবেক কর্মকর্তা ও স্পেশাল ফোর্সের সদস্য। তার শিল্পপতি বসকে হত্যার পর রিডের ওপর সেই হত্যার দায় চাপানো হয়। সত্যিকার হত্যাকারীকে খুঁজে বের করতে তিনি একটি কার্গো জাহাজে চড়ে বসেন, যেখানে শুরু হয় তার প্রতিশোধের অভিযান।

কিন্তু দ্রুতই রিড বুঝতে পারেন যে, এটি শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, বরং এর পেছনে রয়েছে একটি বড় ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র। বন্দুকযুদ্ধ, হাতাহাতি, এবং বিস্ফোরণে ভরা এই সিনেমাটি স্ট্যাথামের পরিচিত অ্যাকশন ঘরানার সঙ্গে সঙ্গে টানটান উত্তেজনা তৈরি করেছে।

দ্রুতগতির গল্প এবং স্ট্যাথামের অ্যাকশন নির্ভর পারফরম্যান্স মিলিয়ে ‘মিউটিনি’ও অ্যাকশনপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় সিনেমা হতে পারে।

বিজ্ঞাপন