সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

টালিউড অভিনেত্রী সোহিনী হলেন মা, পুত্রসন্তানের জন্ম

টালিউড অভিনেত্রী সোহিনী সরকার পুত্রসন্তানের মা হলেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

টালিউড অভিনেত্রী সোহিনী হলেন মা, পুত্রসন্তানের জন্ম

টালিউড অভিনেত্রী সোহিনী সরকার প্রথম সন্তানের মা হয়েছেন। রোববার সকালে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সোহিনীর স্বামী, সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

২০২৪ সালে বিয়ের পর থেকে সোহিনী ও শোভনের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ ছিল। তবে তারা বরাবরই নিজেদের সম্পর্ককে আড়ালে রেখেছেন। চলতি বছরের জুলাইয়ে বিবাহবার্ষিকীর দিন সামাজিক যোগাযোগমাধ্যমে বেবিবাম্পের ছবি প্রকাশ করে সোহিনী ও শোভন অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে জানান।

অন্তঃসত্ত্বা অবস্থায়ও সোহিনী কাজ থেকে পুরোপুরি দূরে সরে যাননি। তিনি একাধিক সিনেমা ও সিরিজের শুটিং শেষ করেছেন। সন্তান জন্মের আগে শোভনকে সঙ্গে নিয়ে একটি বেবিমুনে গিয়েছিলেন সোহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আবার কবে কোথায় যেতে পারব জানি না। তাই একটা ছোট্ট পাহাড় ট্রিপ করে এলাম।’

সন্তানের আগমনের অপেক্ষায় ভক্তরা ছিলেন। অবশেষে রোববার সেই অপেক্ষার অবসান হলো। সোহিনীর মা হওয়ার খবর প্রকাশের পর তার ২০২৪ সালের একটি মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। তিনি বলেছিলেন, ‘আমি চাই না, আমার সন্তানকে এমন একটা দেশে নিয়ে আসতে।’

পরবর্তী সময়ে সোহিনী সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জানান, মা হওয়ার ইচ্ছা তার সব সময়ই ছিল। তিনি বলেন, ‘আমি সব সময়ই মা হতে চেয়েছি। সেইমতো সঠিক সময় পরিকল্পনা করেছি। আশা করছি, ভবিষ্যতে সব দিক সামলে নেব।’

বিজ্ঞাপন