শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

মিফতাহ জামানের একক কনসার্ট ‘অতঃপর অধরা’ ২৫ সেপ্টেম্বর

মিফতাহ জামান ‘অতঃপর অধরা’ শিরোনামে একক কনসার্টে ফিরছেন ২৫ সেপ্টেম্বর।

মিফতাহ জামানের একক কনসার্ট ‘অতঃপর অধরা’ ২৫ সেপ্টেম্বর

সংগীতশিল্পী মিফতাহ জামান ‘অতঃপর অধরা’ শিরোনামে একক কনসার্টে ফিরছেন। এই কনসার্টটি ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মূল আয়োজন শুরু হবে বিকেল ৫টায়।

মিফতাহ জামান তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ এবং ‘প্রাপ্তিশূন্য’ পরিবেশন করবেন। এছাড়া, পুরোনো দিনের শ্রোতাপ্রিয় গানগুলোরও উপস্থিতি থাকবে।

দুই বছর পর একক কনসার্টে ফেরার জন্য উচ্ছ্বসিত মিফতাহ বলেন, “২৫ সেপ্টেম্বরের কনসার্ট নিয়ে খুব এক্সাইটেড। দর্শকের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। এবার নতুন কিছু গানও করব।”

তার এবারের পরিবেশনায় ‘হয়তো তোমারই জন্য’, ‘কী নামে ডেকে বলব তোমাকে’ এবং ‘আমি চেয়ে চেয়ে দেখি সারা দিন’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান থাকবে।

২০২৪ সালের ৫ জুলাই মিফতাহ জামান প্রথম একক কনসার্ট করেছিলেন। এবার দ্বিতীয়বারের মতো দর্শকদের সামনে হাজির হচ্ছেন। নতুন ও পুরোনো গানের সমন্বয়ে ভিন্নধর্মী আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

কনসার্টটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ভিআইপি টিকিটের মূল্য ১ হাজার ২০০ টাকা এবং রেগুলার টিকিটের মূল্য ৯০০ টাকা। টিকিট সংগ্রহের বিস্তারিত তথ্য মিফতাহ জামানের ফেসবুক পেজে পাওয়া যাবে।

বিজ্ঞাপন