রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

অ্যাটকোর সভাপতি হলেন অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম

অ্যাটকোর সভাপতি নির্বাচিত হলেন অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

অ্যাটকোর সভাপতি হলেন অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম। রোববার সংগঠনটির দশম বার্ষিক সাধারণ সভার শেষে আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান আহমাদ ইকবাল হাসান স্বাক্ষরিত ফলাফলে নতুন নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ হয়েছেন জহিরুদ্দিন মাহমুদ মামুন।

নির্বাহী কমিটির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল, মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসীম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, শামীম ইসলাম, সৈয়দ সমাদুল হক ও নাভিদুল হক।

অ্যাটকোর নতুন নেতৃত্ব টেলিভিশন চ্যানেলের ডিজিটালাইজেশন, টিআরপি ব্যবস্থার সংস্কার এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

রোববার বিকেলে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে সংগঠনটির ২৬ জন সদস্যের মধ্যে ২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে অঞ্জন চৌধুরী ২০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান পান ৩ ভোট।

নির্বাচনের পর নতুন নেতৃত্ব জানায়, টেলিভিশন চ্যানেলের ডিজিটালাইজেশন ও টিআরপি ব্যবস্থা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে এবং সরকার এ বিষয়ে আন্তরিক। গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন