শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মিশিগানের সিনেটর আব্দুল এল-সাঈদের ‘হাবিবি পিএসি’ গঠন

মিশিগানের নবনির্বাচিত মুসলিম সিনেটর আব্দুল এল-সাঈদ ‘হাবিবি পিএসি’ গঠন করেছেন।

মিশিগানের সিনেটর আব্দুল এল-সাঈদের ‘হাবিবি পিএসি’ গঠন

মিশিগানের নবনির্বাচিত মুসলিম সিনেটর আব্দুল এল-সাঈদ ‘হাবিবি পিএসি’ নামে একটি পলিটিক্যাল অ্যাকশন কমিটি (পিএসি) গঠন করেছেন। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটরের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনে (এফইসি) জমা দেওয়া নথি অনুযায়ী, ‘হাবিবি পিএসি’ একটি লিডারশিপ পিএসি হিসেবে নিবন্ধিত হয়েছে। পিএসি গুলো নির্বাচনী প্রচারাভিযানে প্রার্থীদের সমর্থন ও অর্থ সংগ্রহের জন্য কাজ করে।

এল-সাঈদ তার নির্বাচনী প্রচারে ‘হাবিবি’ শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ ‘আমার প্রিয়’। তিনি ডেট্রয়েটে বিজয় ভাষণে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্সকে উদ্দেশ্য করে এই শব্দটি ব্যবহার করেন।

নবনির্বাচিত ডেমোক্র্যাটদের মধ্যে এল-সাঈদ একমাত্র নন, যারা লিডারশিপ পিএসি নিবন্ধন করেছেন। অন্যান্য নবনির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন অ্যারিজোনার আমিশ শাহ এবং আইওয়ার জশ তুরেক।

২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় লিডারশিপ পিএসিগুলো কেন্দ্রীয় পর্যায়ের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ৭৯ কোটি ৩০ লাখ ডলার অনুদান দেয়। তবে, বেশিরভাগ অনুদান রিপাবলিকান প্রার্থীদের কাছে যায়।

এল-সাঈদ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেছেন। নির্বাচনের আগে ট্রাম্প এবং অন্যান্য নেতারা তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এল-সাঈদ বলেন, করদাতাদের অর্থ বিদেশি সরকারের পেছনে ব্যয় না করে দেশের মানুষের জীবন রক্ষায় ব্যবহার করা উচিত।

নির্বাচনী প্রচারের সময় তিনি বলেন, ট্রাম্পকে পরাজিত করাই যথেষ্ট নয়; বরং সেই ব্যবস্থাও বদলে ফেলতে হবে, যা ট্রাম্পের মতো নেতার উত্থান ঘটিয়েছে।

বিজ্ঞাপন