শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের সমাধিতে যান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি প্রথমে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন রাষ্ট্রপতি।

শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন