শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান: ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান: ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না। তিনি শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে জনগণের অধিকার হরণ করতে যেন কেউ সক্ষম না হয়, এজন্য জাতীয় ঐক্য প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ’৭৫ সালের এদিন ছিল শত্রু-মিত্র চেনার দিন। চব্বিশের গণঅভ্যূত্থানে ছাত্র-জনতা যেভাবে দেশের স্বাধীনতাকে রক্ষা করেছে, তেমনি ’৭৫ ও সিপাহি-জনতা দেশকে রক্ষা করেছে।

তারেক রহমান বলেন, একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশে ছিল স্বাধীনতা রক্ষার। তিনি সাত নভেম্বরের নায়ক হিসেবে দেশপ্রেমিক সিপাহী-জনতাকে উল্লেখ করেন। জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তিনি ৭ নভেম্বর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন।

সরকারপ্রধান আরও বলেন, যারা বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছে সিপাহী-জনতা। তিনি অভিযোগ করেন, সেই অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

এর আগে, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আর্মি স্টেডিয়ামের বর্ণাঢ্য ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।

বিজ্ঞাপন