সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

অস্থায়ী রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

অস্থায়ী রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে তিনি এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি, অস্থায়ী রাষ্ট্রপতি তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতও করেন।

এর আগে, একই দিনে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান হাফিজ উদ্দিন আহমদ। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি।

গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর, সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার পর এই দিন তার প্রথম কর্মদিবস ছিল।

বিজ্ঞাপন