শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শাহ আমানত বিমানবন্দরে ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম আটক

শাহ আমানত বিমানবন্দরে ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরে ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম আটক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার অভিযানে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১,৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই–চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আগত যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব ক্রিম পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন করে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দেশে প্রবেশ ও বাজারে ছড়িয়ে পড়া প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে।

তারা আরও জানায়, ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন