শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

নাট্যকার মাতিয়া বানু শুকুর মৃত্যু, শোকের ছায়া সারা দেশে

নাট্যকার মাতিয়া বানু শুকু ক্যানসারের সাথে লড়াই শেষে মারা গেছেন।

নাট্যকার মাতিয়া বানু শুকুর মৃত্যু, শোকের ছায়া সারা দেশে

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মাতিয়া বানু শুকু দুই দশকেরও বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেন।

চলচ্চিত্র প্রযোজক হিসেবেও তিনি সাফল্য অর্জন করেছেন। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য এবং সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন