শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মাতিয়া বানু শুকুর মৃত্যু

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী প্রযোজক মাতিয়া বানু শুকু মারা গেছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মাতিয়া বানু শুকুর মৃত্যু

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু মারা গেছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাত প্রায় ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরের পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মাতিয়া বানু শুকু দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং কিডনির জটিলতা তার শারীরিক অবস্থাকে আরও সংকটাপন্ন করে তুলেছিল। ২১ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

তিনি ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং খ্যাতিমান নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী। মাতিয়া বানু শুকু দুই দশকেরও বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন।

২০২১ সালে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্পে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন