বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

শিক্ষামন্ত্রী স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন।

স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকার স্কাউট শিক্ষার্থীদের জন্য শিক্ষা বাজেট হিসেবে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেবে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ বজায় রাখতে হবে এবং শিক্ষকদের সম্মান করতে হবে। তিনি শৃঙ্খলা বজায় রাখার উপরও গুরুত্বারোপ করেন।

স্কাউটদের উন্নয়নের জন্য বরাদ্দের পাশাপাশি, মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় সহযোগিতা করার পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত জ্ঞানের পাশাপাশি বাস্তব ও কারিগরি শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি স্কাউটদের দেশ পরিচালনায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান।

বিজ্ঞাপন