মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিনের নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে অধ্যাপক আল-আমিনের নিয়োগ প্রদান করা হয়েছে।

ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিনের নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে অধ্যাপক আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার, ৩০ আগস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে, অধ্যাপক আল-আমিন আগামী ০৩ সেপ্টেম্বর থেকে অনধিক ৯০ দিন অথবা নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন