সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এআই ব্যবহারে মৌলিক অধিকার রক্ষার আহ্বান প্রধান বিচারপতির

এআই ব্যবহারে মৌলিক অধিকার রক্ষার আহ্বান জানালেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এআই ব্যবহারে মৌলিক অধিকার রক্ষার আহ্বান প্রধান বিচারপতির

এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি শনিবার (২৯ আগস্ট) এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন।

প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে এআই ব্যবহারে একটি আইনগত কাঠামো থাকা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, "এআই দিয়ে রায় লেখা অনুচিত কাজ। এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে।"

তিনি আরও বলেন, এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। প্রধান বিচারপতি অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিনসহ অন্যান্য বক্তারা মানুষের দৈনন্দিন কাজে এআইয়ের ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন