শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এআই ও সোশ্যাল মিডিয়ার যুগে সাংবাদিকতার নতুন রূপ

এআই ও শর্ট ভিডিওর প্রভাবে সাংবাদিকতা দ্রুত বদলে যাচ্ছে।

এআই ও সোশ্যাল মিডিয়ার যুগে সাংবাদিকতার নতুন রূপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং শর্ট ভিডিওর প্রভাব সাংবাদিকতার ধরনকে দ্রুত পরিবর্তন করছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) টিকটক আয়োজিত এক মাস্টারক্লাসে প্যানেল আলোচনায় এই বিষয়গুলো উঠে এসেছে।

আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, টিকটকের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য এবং কনটেন্ট ক্রিয়েটররা। বক্তারা উল্লেখ করেন, বর্তমান সাংবাদিকদের জন্য শুধু সংবাদ সংগ্রহ করাই যথেষ্ট নয়; বরং সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য উপযোগী করে সংবাদ উপস্থাপন করতে হচ্ছে।

এনএসইউর মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের চেয়ারম্যান ড. মো. হারিসুর রহমান বলেন, “মিডিয়া জগৎ এখন আর শুধু সংবাদপত্র ও টেলিভিশনকেন্দ্রিক নয়। সাংবাদিকতা শিক্ষার পাঠ্যক্রমেও পরিবর্তন আনা হচ্ছে।”

টিকটকের ট্রাস্ট অ্যান্ড সেফটি লিড আসমা আনজুম জানান, “অনলাইনে তথ্য শেয়ার করার আগে তা যাচাই করা জরুরি। বিশেষ করে এআই দ্বারা নির্মিত কনটেন্ট শনাক্ত করার সক্ষমতা থাকতে হবে।”

বিবিসির সম্পাদক মীর সাব্বির বলেন, “মানুষের সংবাদ গ্রহণের অভ্যাস বদলে যাওয়ায় সংবাদমাধ্যমগুলোকেও গল্প বলার ধরন পরিবর্তন করতে হচ্ছে।”

দুবাইভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর কারাণ পারিহার জানান, “ডিজিটাল প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদে সফল হতে হলে দর্শকের আস্থা অর্জন এবং মানসম্মত কনটেন্ট তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ।”

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। এআই সাংবাদিকদের বিকল্প নয়, বরং এটি একটি সহায়ক প্রযুক্তি।

বিজ্ঞাপন