শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
শিক্ষা

ঢাবি চারুকলা অনুষদে শিল্প সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্প সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ঢাবি চারুকলা অনুষদে শিল্প সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের উদ্যোগে ‘কনজারভেশন অব আর্ট: নেসেসিটি চ্যালেঞ্জেস প্রোসপ্রেক্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার আজ মঙ্গলবার ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান মি. গোপাল চন্দ্র ত্রিবেদীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আবদুস সাত্তার।

অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের শিল্প ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ছে। তিনি শিল্পকর্ম সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, শিল্পকর্মের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা না হলে জাতির অমূল্য শিল্পসম্পদ কালের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। শিল্পচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের শিল্প সংরক্ষণ বিষয়ক জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শিল্পকলার বিভিন্ন উপকরণের দীর্ঘস্থায়ী সংরক্ষণ পদ্ধতি জানা অত্যন্ত জরুরি। বাইরের বায়ুদূষণের পাশাপাশি অভ্যন্তরীণ বাতাসের রাসায়নিক বিক্রিয়ার ফলে শিল্পকর্ম মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাচ্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক গাজী মো. জহিরুল ইসলাম, যিনি ২০০৭ সালে দিল্লির ন্যাশনাল মিউজিয়াম ইনস্টিটিউট থেকে শিল্প সংরক্ষণ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন