বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
শিক্ষা

শিক্ষক নিয়োগে কমিটির ভূমিকা শিক্ষা ব্যবস্থাকে বিপন্ন করবে: আতিক মুজাহিদ

শিক্ষক নিয়োগে কমিটির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ড. আতিক মুজাহিদ।

শিক্ষক নিয়োগে কমিটির ভূমিকা শিক্ষা ব্যবস্থাকে বিপন্ন করবে: আতিক মুজাহিদ

জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, ব্যবস্থাপনা কমিটির হাতে শিক্ষক নিয়োগ ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে।

শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘শিক্ষা খাতে সুশাসন নিয়োগ, বরাদ্দ স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আতিক মুজাহিদ বলেন, “কমিটির হাতে শিক্ষক নিয়োগ ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থা ধংস হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে।”

এসময় আলোচকরা শিক্ষকদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করার দাবি জানান এবং সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান।

আলোচকরা আরও বলেন, সরকারি, বেসরকারি এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো একই কাঠামোতে আনলে শিক্ষা খাতে বৈষম্য দূর হবে। এজন্য বেসরকারি এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করতে হবে।

বিজ্ঞাপন