সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন

বিদেশে উচ্চশিক্ষায় যেতে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন

বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভিসা পেতে আগের তুলনায় সমস্যা কমেছে। তিনি রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন।

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং চীন থেকে দক্ষ শিক্ষক আনতে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি চীন সফরে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ সম্ভাবনার পরিকল্পনা করা হয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে সরকার চীনের সঙ্গে শিক্ষক বিনিময় কর্মসূচি চালু করবে, যা শিক্ষকদের ভাষাগত দক্ষতা বাড়াতে সহায়তা করবে।

শিক্ষামন্ত্রী জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে চীনের সঙ্গে শিক্ষাখাতে এক্সচেঞ্জ প্রোগ্রামের কার্যক্রম দৃশ্যমান হবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন