বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
শিক্ষা

কুয়েটের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শিক্ষামন্ত্রীর আহ্বান

কুয়েটের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থা আধুনিক করার আহ্বান জানান।

কুয়েটের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শিক্ষামন্ত্রীর আহ্বান

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘কুয়েট দিবস’ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন।

বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, প্রীতি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টিকে থাকতে হলে দেশের সার্বিক শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল কুয়েটের শিক্ষার্থীদের আবাসন সংকট ও অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের এসব সংকট দ্রুত নিরসনে শিক্ষামন্ত্রীর আন্তরিক সুদৃষ্টি ও মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন