সোমবার, ২০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষামন্ত্রী: বাংলাদেশ হবে আন্তর্জাতিক শিক্ষার কেন্দ্র

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে।

শিক্ষামন্ত্রী: বাংলাদেশ হবে আন্তর্জাতিক শিক্ষার কেন্দ্র

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশকে একটি এডুকেশনাল হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে সারাবিশ্ব থেকে শিক্ষার্থীরা পড়তে আসবে। শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশের সুনাম বৃদ্ধি করছে। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা ডিস্টিংশন অর্জন করছে।

তিনি যুক্তরাজ্যের শিক্ষা খাতের ৪০ বিলিয়ন ডলারের ব্যবসার উদাহরণ দিয়ে বলেন, "আমরা কেন ১০০ বিলিয়ন ডলারের সম্ভাবনা তৈরি করতে পারবো না?" মন্ত্রী বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ হলো আমাদের মেধাবী তরুণ প্রজন্ম।

মন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মন্তব্যের প্রসঙ্গে বলেন, একজন শিক্ষক তাকে ‘পরীক্ষা মিলন’ বলে সম্বোধন করেছেন। তিনি বলেন, "যদি আমার নাম ‘পরীক্ষা মিলন’ হয়, তাতে সমস্যা কোথায়?"

তিনি আরও বলেন, উন্নত শিক্ষাব্যবস্থায় মূল্যায়ন পদ্ধতি রয়েছে, কিন্তু সেখানে কোনো ধরনের মূল্যায়ন বা পরীক্ষা একেবারেই নেই এমন ধারণা সঠিক নয়।

মন্ত্রী এবারের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণের বিষয়ে ট্রলের অভিযোগ করেন এবং বলেন, যারা ট্রল করেছে তারা পরীক্ষার্থী নয়। তিনি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেন।

বিজ্ঞাপন