সোমবার, ২০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষামন্ত্রী: ট্রল করে লাভ নেই, সুশিক্ষার দায়িত্ব আমাদের

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ট্রল নিয়ে মন্তব্য করেছেন, সুশিক্ষার দায়িত্ব পালন করবে সরকার।

শিক্ষামন্ত্রী: ট্রল করে লাভ নেই, সুশিক্ষার দায়িত্ব আমাদের

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না।’

আজ শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে লেখাপড়ার মান উন্নয়ন করে যাবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা ভাবনাকে বাদ দিয়ে যারা উশৃঙ্খল কথা বলে সমাজে উস্কানি দিতে চায়, আমাদের এই তরুণ প্রজন্ম তাদের ব্যর্থ করে দিবে।’

তিনি দাবি করেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনা করতে আসবে, বাংলাদেশে সেভাবেই বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে।’

অনুষ্ঠানের আগে শিক্ষামন্ত্রী শহরের বরুনকান্দি এলাকায় বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচন করেন।

বিজ্ঞাপন