সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে সারাদেশে ৩১ কোটি নতুন বই বিতরণের ঘোষণা দিয়েছেন।

২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে ৩১ কোটি গুণগত মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণের ঘোষণা দিয়েছেন। তিনি শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত "শিক্ষক সমাবেশ ও মতবিনিময়" অনুষ্ঠানে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, "আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা" বাস্তবায়নের অংশ হিসেবে নতুন বইয়ের বিতরণ হবে। তিনি উল্লেখ করেন, "সিক্স থেকে এইট পর্যন্ত আমরা নতুন বই দেখছি। কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা - এগুলোকে সামনে রেখে নতুন বই লেখা হচ্ছে।"

শিক্ষামন্ত্রী জানান, বইয়ের কনটেন্টে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হবে এবং কোনো ধরনের বিকৃতি চলবে না। তিনি বলেন, "ইতিহাস তার আপন গতিতে চলবে।"

শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, "প্রতিটি উপজেলায় নিজস্ব টিম থাকবে। সারা বাংলাদেশে ৫টি বিভাগীয় ও ৬৪টি জেলায় এই খেলা শুরু হবে।" তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও কালচার চর্চার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন এবং সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ।

বিজ্ঞাপন