শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় চাপের মুখে শিশুরা

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার কারণে শিশুরা চাপের মধ্যে রয়েছে। অভিভাবকরা কোচিংয়ে ছোটাছুটি করছেন।

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় চাপের মুখে শিশুরা

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার কারণে শিক্ষাজীবনের শুরুতেই চাপের মধ্যে রয়েছে শিশুরা। অভিভাবকরা সন্তানদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টারে ছোটাছুটি শুরু করেছেন।

বিশেষজ্ঞরা জানান, ভর্তি পরীক্ষা ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা লুটার ঘটনা ঘটছে। কোচিং নির্ভরতার ফলে শিশুর মানসিক বিকাশে বাধা সৃষ্টি হচ্ছে। তাই ভর্তি পরীক্ষার বিকল্প খোঁজার তাগিদ দিচ্ছেন তারা।

রাজধানীর কাকরাইলের বাসিন্দা ফয়সাল সিদ্দিকী তার সন্তান ফারাজকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ভর্তি করাতে চান। তিনি বলেন, "প্রতিযোগিতায় আমরা অভিভাবকরাই বেশি উৎসাহী হই, কিছু কোচিং সেন্টার আমাদের সন্তানদের স্কুলে ভর্তির জন্য সহযোগিতার গ্যারান্টি দেয়।"

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা নেওয়া হবে এবং স্কুলের আশপাশের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও অভিভাবকরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত রয়েছেন।

শিক্ষাবিদরা বলছেন, শিশুদের আবারো অস্বাস্থ্যকর প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। উন্নত দেশের মতো প্রাথমিকে এলাকাভিত্তিক ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষা গবেষক কে এম এনামুল হক বলেন, "বাচ্চাদের লেখাপড়ার পরিবেশ সাবলীল হওয়া উচিত। ভর্তি পরীক্ষা বাতিলে লটারি পদ্ধতি ছিল মন্দের ভালো।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নূরে আলম সিদ্দিকী বলেন, "বাচ্চাদের ওপর মানসিক নির্যাতন হচ্ছে। পরীক্ষা রাখলে স্বজনপ্রীতি ও দুর্নীতি বাড়ে।" বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ভর্তি পরীক্ষা বা কোচিং নির্ভরতা শিশুদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করবে।

বিজ্ঞাপন