শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন প্রার্থী।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এই ফলাফলে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষা ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। কমিশনের অনুমোদনক্রমে এই পরীক্ষায় ৬ হাজার ১৬৫ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন।

পিএসসি জানিয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এছাড়া, গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এর ফল ১০ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৩৮৫ জন।

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদ এবং নন-ক্যাডারের ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগের জন্য গত ২৬ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

বিজ্ঞাপন